শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইউটিউব শর্ট ভিডিও থেকে আয়ের সুযোগ আসছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭০ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: ইউটিউব তাদের পার্টনারশিপ প্রোগ্রামে উল্লেখযোগ্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের শর্ট ভিডিও ক্রিয়েটরদের সঙ্গে রেভিনিউ শেয়ার করবে। মূলত টিকটককে টেক্কা দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এরফলে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে আয় করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এতদিন ইউটিউবের শর্ট ভিডিওতে মনিটাইজেশনের সুবিধা পাওয়া যেতো না।

এসব নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইউটিউবের চিফ প্রডাক্ট অফিসার নীল মোহন। তিনি বলেছেন, রেভিনিউর বিষয়টি আগামী বছর থেকে কার্যকর হবে। ফলে ক্রিয়েটররা আরও বেশি ভিডিও তৈরিতে উৎসাহিত হবেন। 

তিনি বলেন, ইউটিউবের নতুন এই ঘোষণার ফলে শর্ট ভিডিও ক্রিয়েটররা সঠিক রেভিনিউ পাবেন। এতদিন শর্ট ভিডিওর আয় নিয়ে ক্রিয়েটরদের অভিযোগের শেষ ছিল না।

শর্ট ভিডিওতে মনিটাইজেশন পেতে হলে, কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। একইসঙ্গে ৯০ দিনের মধ্যে ১ কোটি ভিউ থাকতে হবে। অনেকটা টিকটকের মতোই।

মোহন আরও বলেন, বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ ক্রিয়েটরদের প্রদান করা হবে। এমনকি মিউজিক ব্যবহার করে শর্ট ভিডিও আপ করলেও আয়ের পরিমাণ একই থাকবে।

সুবিধাটি আগামী বছর থেকে চালু হবে। তবে শিগগিরই ফিচারটি পরীক্ষামূলক চালু করছে ইউটিউব।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102