শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বজ্রবৃষ্টির আভাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে এ ৯ অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ পূর্বাভাসে ৯টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়াসহ ঝড় হতে পারে।

তিনি আরও বলেন, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলো এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল (বুধবার) ২০ অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। একদিনের ব্যবধানে ১১ অঞ্চল থেকে সতর্ক সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102