শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

সাফজয়ী নারীদের পুরস্কার ও ঘর দেবেন প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৭ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবলারদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া যাদের ঘর দরকার, তাদের নতুন ঘরও বানিয়ে দেবেন তিনি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাফজয়ী নারী ফুটবলারদের সবার ঘরের অবস্থা পরিদর্শন করে তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের ঘর দরকার, তাদের নতুন ঘর বানিয়ে দেবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ অধিবেশন থেকে ফিরে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের অর্থ পুরস্কারও দেবেন তিনি।

এর আগে বুধবার প্রধানমন্ত্রী বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার পরিবারের জন্য ঘর করে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102