শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার মামলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার তিন সন্তানের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। অভিযোগ রয়েছে, ট্রাম্প পরিবার ও তার সংস্থা ২০১১ থেকে ২০২১ সালে ‌‘অসংখ্য’ জালিয়াতির কাজ করেছেন। 

বুধবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিন সন্তান ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযোগ আনেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও তার সংস্থা কিংবা পরিবারের কেউ নিউইয়র্কের কোনো ব্যবসায় পরিচালক হতে পারবে না বলে আদালত আদেশ দিয়েছেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের অন্যায় কাজ করেনি বলে জানিয়েছেন।

এর আগে ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবসায় একাধিকবার জালিয়াতির অভিযোগ উঠেছিল। চলতি বছরের জানুয়ারি মাসে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছিলেন, তদন্তে তিনি দেখেছেন ট্রাম্পের সংস্থা ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনো সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে। আবার সেই সম্পত্তিরই দাম কম দেখিয়ে আয়করে ছাড় পেয়েছে।

তিনি জানান, এটা শুধু কোনো একটি ক্ষেত্রে নয়, একাধিকবার ট্রাম্পের সংস্থার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। একাধিকবার ট্রাম্প পরিবার সেই তদন্ত বন্ধ করার চেষ্টা করেছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এই প্রতারণা ও ভুল উপস্থাপন, কাজগুলো প্রায় একই। প্রতি বছর বাৎসরিক হিসেবের ক্ষেত্রেই এই কাজগুলো করা হত এবং তা ট্রাম্প প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুমতিতেই হয়ে থাকত। এর সঙ্গে ট্রাম্পও যুক্ত ছিলেন।

ডোনাল্ড ট্রাম্প, তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে অভিযোগের বিবাদী করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানের সাবেক সিইও অ্যালেন উইসেলবার্গ ও সাবেক কর্মকর্তা জেফ ম্যাককোনির নাম উল্লেখ করা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102