সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধানমন্ত্রীর যোগদান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার লন্ডনে অন্য বিশ্ব নেতাদের সাথে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রীগণ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁহ কয়েক শ’ বিশিষ্ট ব্যক্তি সেখানে যোগ দেন।

রানির অন্ত্যেষ্টিক্রিয়া ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হচ্ছে – যে ভবনটিতে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ এবং রাজমুকুটে অভিষিক্ত হয়েছিলেন। জাতীয় পতাকায় ঢাকা তার কফিনের ওপরে রাজকীয় মুকুট শোভিত কফিনটি রাজকীয় নৌবাহিনীর সদস্যরা কামানবাহী গাড়িতে টেনে গির্জায় নিয়ে আসে।

শেখ হাসিনা ১৫ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান। প্রধানমন্ত্রীর ছোট বোন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও তার সাথে রয়েছেন।

বাকিংহাম প্যালেসের আশেপাশের রাস্তায় বিষণ্ণ পরিবেশে স্থানীয় অধিবাসীরা সবযাত্রা দেখার জন্য সমবেত হন। অন্তিম যাত্রায় রানির কফিনটি লন্ডনের মধ্য দিয়ে এবং দ্বিতীয় পরিষেবার জন্য উইন্ডসর ক্যাসেলে নিয়ে যাওয়া হবে।

এর আগে, রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পরলোকগত রানি দ্বিতীয় এলিজাবেথের লাশের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনস্টার প্যালেসে যান, যেখানে কফিনে রানির লাশ রাখা ছিল। তিনি ওয়েস্টমিনস্টার হলে রানির লাশের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ল্যাঙ্কাস্টার হাউসে একটি শোক বইতে স্বাক্ষর করেন। শেখ রেহানাও শোক বইতে স্বাক্ষর করেন। সূত্র : বাসস

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102