শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

এই ট্রফি সারা দেশের মানুষের: বাংলার মেসি কন্যা সাবিনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের শিরোপা দেশের জনগণকে উৎসর্গ করেছেন সাবিনা খাতুন। তার জীবনে এটাই সবচেয়ে সেরা দিন বলেও জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। ম্যাচের পর তীব্র উচ্ছ্বাস প্রকাশ তিনি বলেন, এই ট্রফি সারা দেশের, সারা দেশের মানুষের। ভালো লাগছে যে ট্রফিটা নিয়ে যেতে পারছি।

সাবিনা খাতুন বলেন, দীর্ঘ ১২-১৩ বছরের অপেক্ষা শেষ হয়েছে। দেশবাসী দোয়া করছিল এবং গত রাতে (রবিবার) আমি দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আমাকে ট্যাগ করেছিল এবং বলছিল ট্রফিটা ঘরে নিয়ে আসার জন্য।

বাংলাদেশ দলের এই অধিনায়ক বলেন, আমরা ফেয়ার প্লে ট্রফি জিতেছি। আমি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ও আসরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছি। শিরোপা জেতার পাশাপাশি এটা আমার জন্য অনেক বড় অর্জন। আমি মনে করি, এটা আমার জীবনের সেরা দিন।

কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালায় সোমবার নতুন ইতিহাস গড়েছে লাল-সবুজের মেয়েরা। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো আঞ্চলিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তারা। জোড়া গোল আসে কৃষ্ণা রানি সরকারের পা থেকে। অন্য গোলটি করেন বদলি নামা শামসুন্নাহার জুনিয়র।

সাফের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন বাংলাদেশের দলনেতা সাবিনা। পাঁচ ম্যাচ খেলে আট গোল করেছেন তিনি। দুটি হ্যাটট্রিকও আছে তার। একটি গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে, অন্যটি সেমিফাইনালে ভুটানের বিপক্ষে। পাশাপাশি সতীর্থ দিয়ে গোল করিয়েছেন সাবিনা। ফলে আসরের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের সম্মাননাও উঠেছে তার হাতে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102