রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

নারী ফুটবল দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার সাফ চ্যাম্পিয়নশিপে সেরা হওয়ায় বাংলার মেয়েদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার তাদের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পৃথক বিবৃতিতে তারা বাংলার মেয়েদের ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের বীর নারীদের এই জয়ে পুরো জাতি আজ গর্বিত। এ অদম্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।

এর আগে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের দশরথের রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশ নারী ফুটবল দল।

পুরো টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকার পাশাপাশি আসরে ৫ ম্যাচ থেকে মোট ২৩ গোল আদায় করে নিয়েছিল বাঘিনীরা। বিপরীতে হজম করেছে কেবল ১ গোল। সেটিও জমজমাট ফাইনালে।

ইতিহাস গড়ার পথে এ দিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশের নারীরা।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ১৩তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলেন সুপার সাব শামসুন্নাহার জুনিয়র। এর ৫ মিনিটি পর ম্যাচে বাঘিনীদের দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন শ্রীমতি কৃষ্ণা রানি সরকার। প্রতিপক্ষের ভুল পাস থেকে বল পেয়ে সেটি জালে জড়াতে কোনো ভুলই করেননি কৃষ্ণা।

তবে ম্যাচের ৭০তম মিনিটে ১ গোল হজম করে বসে বাংলাদেশ। নেপালের আনিতা বাসনেতের গোলে ২-১ ব্যবধান কমায় স্বাগতিকরা।

এর ছয় মিনিট পর কাউন্টার অ্যাটাকে গোল করে বসেন কৃষ্ণা। এই বাঘিনীর ম্যাচে নিজের জোড়া গোলে বাংলাদেশ সাফের শিরোপা জিতে ৩-১ ব্যবধানে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102