শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

রপ্তানি বৃদ্ধি করতে ৪৩ পণ্যে নগদ প্রণোদনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক প্রতিবেদক: চলতি অর্থবছরে বস্ত্রখাতের ৫টি উপখাতসহ মোট ৪৩টি পণ্য রপ্তানিতে সর্বোচ্চ ২০ শতাংশ হারে নগদ সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ ঘোষণা জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন ঘোষণায় বলা হয়, চলতি অর্থবছরে শতভাগ হালাল মাংস ও হালাল উপায়ে প্রক্রিয়াকৃত মাংসজাত পণ্য ১০ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। এ ছাড়া সফটওয়্যার ও আইটিএস সেবা রপ্তানির সঙ্গে জড়িত ফ্রিল্যান্সাররা ৪ শতাংশ হারে নগদ সহায়তা পাবেন।

বস্ত্রখাতে যুক্তরাজ্যে রপ্তানি বাজার বাড়াতে এ সহায়তা দেওয়া হবে না। তবে গত বছরের মতো চলতি বছরেও বেজা, বেপজা ও হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠানগুলো পণ্যখাতের নগদ সহায়তা পাবে।

সংশ্লিষ্টরা জানান, ঘোষিত নগদ সহায়তা পণ্যগুলোর রপ্তানি বাজার বাড়াতে সহায়তা করবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102