শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

প্রবাসী আয়ে রেমিট্যান্স এলো ১০০ কোটি ডলার ১৫ দিনে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৮ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক প্রতিবেদক: সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে দেশে মোট ১০০ কোটি ৮৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১০৮ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ হাজার ৮৯৩ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এক প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৪ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৪ লাখ মার্কিন ডলার। এছাড়া একটি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৬৪ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স।

একক ব্যাংক হিসাবে এসময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। বেসরকারি খাতের এ ব্যাংকটির মাধ্যমে ২২ কোটি ডলার, সিটি ব্যাংকে নয় কোটি ৯৭ লাখ ডলার, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সাত কোটি ৩০ লাখ, অগ্রণী ব্যাংকে ছয় কোটি ২৩ লাখ, ডাচ্–বাংলা ব্যাংক পাঁচ কোটি ২১ লাখ এবং পূবালী ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স।

তবে কোনো রেমিট্যান্স আসেনি বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং ওরি ব্যাংকের মাধ্যমে।

এর আগে জুলাই-আগস্টে চার বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল দেশে। আগস্ট মাসে ২০৩ কোটি ৭৮ লাখ বা দুই দশমিক ০৩ বিলিয়ন ডলার এবং জুলাই মাসে ২০৯ কোটি ৬৩ লাখ বা দুই দশমিক ০৯ বিলিয়ন ডলার এসেছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে। এটি তার আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। আগের ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102