সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

তেঁতুলিয়ায় ভুয়া পুলিশ আঠক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

তেতুলিয়া সংবাদদাতাঃ তেঁতুলিয়ায় প্রতারণা কালে এক ভুয়া পুলিশকে আঠক করা হয়েছে । জানা যায়, গতকাল ১৭ সেপ্টম্বর (শনিবার)
রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার ২ নং তিরন‌ইহাট ইউপির হাকিমপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম এর বসতবাড়ীর সামনে পুলিশ পরিচয়ে প্রতারণা ও বসতবাড়ী তল্লাশি করার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজনদের সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এ সময় ভুয়া পুলিশ প্রতারক চক্রের সদস্য লালচানকে আটক করা হলেও তার সঙ্গে থাকা আরো
দুইজন দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তেঁতুলিয়া মডেল থানায় খবর দিলে তেঁতুলিয়া মডেল থানার এস‌আই মোঃ মাহফুজ আলম সঙ্গীয় ফোর্স গিয়ে আঠককৃতকে থানায় নিয়ে আসেন।

আঠককৃত মোঃ লালচাঁন পালক পিতা মোঃ ওমর আলী কান্ত মিয়া সাং‌ সোনাপোতা নতুনবন্দর সরকারপাড়া থানা দেবীগঞ্জ জেলা পঞ্চগড়। পুলিশের কাছে পলাতকদের নাম প্রকাশ করেছে আঠক লাল চান। পলাতকরা হলো তিরনই এলাকার মোঃ আজিজুর রহমান (৩৫)‌, বাংলাবান্ধার মোঃ আঃ রহমান ( ৩০) উভয়ের থানা- তেঁতুলিয়া জেলা পঞ্চগড়।

এই বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাঈদ চৌধুরী জানান, আসামীরা পুলিশের সদস্য না হওয়া সত্বেও পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রতারণা করার দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102