বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

মেডিকেল কলেজ ঘোষণার দাবিতে মৌলভীবাজারে নাগরিক কমিটির মিট দ্যা প্রেস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা নাগরিক কমিটির উদ্যোগে অবিলম্বে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে মেডিকেল কলেজ ঘোষণার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানিয়েছেন জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

বুধবার দুপুর ১২ টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে এক মিট দ্যা প্রেসে অনুষ্ঠিত হয়।

জেলা নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ সাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সিনিয়র সাংবাদিক বকসী ইকবাল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কুলাউড়া সংসদীয় আসনের সাবেক এমপি ও জেলা নাগরিক কমিটির উপদেষ্টা নবাব আলী আব্বাস খান।সভায় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির যুগ্ন আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক ও লেখক সারওয়ার আহমদ, বিশিষ্ট লেখক ও গবেষক ব্যাংকার ড. মো. আবু তাহের, বাসস প্রতিনিধি ও নাগরিক কমিটির উপদেষ্টা ডা. সাদিক আহমদ, জেলা জাসদ সভাপতি আব্দুল হক, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাগরিক কমিটির উপদেষ্টা সাংবাদিক খালেদ চৌধুরী, নাগরিক কমিটির সদস্য সৈয়দ নওশের আলী খোকন, সৈয়দ আব্দুর রউফ মানিক, জাতীয় পার্টির কুলাউড়া উপজেলার সভাপতি লুৎফুল হক, রোটারিয়ান এ এইচ এম শাহাব উদ্দিন আহমেদ, নাগরিক কমিটির সদস্য মাহমুদুর রহমান মাহমুদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোস্তাক আহমদ মম, সলীল শেখর দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী আমিন উদ্দিন বাবু, সমাজকর্মী ও মানবাধিকার সংগঠক এবং নাগরিক কমিটির সদস্য চৌধুরী মোহাম্মদ মেরাজ সহ জেলা নাগরিক কমিটির অন্যান্য সদস্যগণ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102