শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের চলমান সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দেড়ঘন্টাব্যাপী চলে এ বৈঠক।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি মহাসচিবের সাথে জাপানের রাষ্ট্রদুতের সাক্ষাৎ ইতো নাওকি সাক্ষাৎ করতে সকাল দশটায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান।

বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ,সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে গতকালকের বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় নেতারা যে আহত হয়েছে এই বিষয়ের সঙ্গে জাপান রাষ্ট্রদূতের বৈঠকের আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা দ্বিপাক্ষিক, বাংলাদেশ জাপানের সম্পর্ক দীর্ঘদিনের। বাইরের ডোনারদের মধ্যে জাপান আমাদের সবচেয়ে বড় ডোনার এবং আমাদের দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আর সমকালীন যে বাংলাদেশের রাজনীতির ওপর সার্বিক আলোচনা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102