বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

জাকারবার্গই ফেসবুক ধ্বংসের জন্য দায়ী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

আইটি ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ধ্বংসের জন্য এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গই দায়ী। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিল জর্জ এমন দাবি করেছেন।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে হার্ভার্ডের ওই অধ্যাপক বলেন, ‘আমি মনে করি, যতদিন উনি আছেন ফেসবুকের বিশেষ কোন উন্নতি হবে না। যে সব কারণে অনেকেই ফেসবুক ছেড়ে দিচ্ছেন, তার মধ্যে অন্যতম কারণ উনি নিজে। উনি সত্যিই দিগভ্রষ্ট হয়ে গিয়েছেন।’ খবর সিএনবিসির।

সম্প্রতি জর্জ তার ‘অথেন্টিক’ নামের বইয়ে দাবি করেছেন, যে ‘খারাপ’ বসদের জন্য প্রতিষ্ঠান ডুবে, তার অন্যতম উদাহরণ জাকারবার্গ।

মোট পাঁচটি ধরনের কথা তিনি বলেছেন। যার মধ্যে তিনটি ধরনই মিলে যায় জাকারবার্গের সঙ্গে। যার মধ্যে একটি ধরন হলো সবসময় ব্যর্থতার জন্য অন্যদের দায়ী করা। দ্বিতীয়টি হল, কারও পরামর্শ শুনতে না চাওয়া। তৃতীয়ত, নিজের পিঠ নিজে চাপড়ানো। অর্থাৎ সব সময় নিজেকে বড় করে দেখানো।

এত সমালোচনার মধ্যেও ভালো দিকটি হল, জাকারবার্গকে খারাপ বসদের সবকটি ক্যাটাগরিতে ফেলেননি ওই অধ্যাপক।
জর্জ জানিয়েছেন, মার্ক চাইলে নিজেকে পালটে ফেলতে পারেন। যদিও এই বিপুল সাফল্যের পর তা করা কঠিন।

জর্জের পরামর্শ, সাময়িক ভাবে সবকিছু থেকে নিজেকে সরিয়ে বিশ্রাম নিন জাকারবার্গ। সেই সঙ্গে নিজের মূল্যবোধ ও অন্য বিষয়গুলো নিয়ে চিন্তা করুন। তারপর সব কিছু নতুন করে শুরু করতে হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102