শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

নেপালে ভূমিধসে মৃত্যু ১৪, নিখোঁজ ১০

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় এ ভূমিধসে ৫টি ঘর মাটিচাপা পড়েছে।

নেপালের পশ্চিমাঞ্চলে তুমুল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নিখোঁজ আরও ১০ জনের সন্ধানে দুর্যোগস্থলে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন বলে শনিবার জানিয়েছেন তারা। খবর সাইপ্রাস মেইলের।

রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় এ ভূমিধসে ৫টি ঘর মাটিচাপা পড়েছে; উদ্ধারকর্মীরা কর্দমাক্ত জঞ্জাল সরিয়ে আহত ও মৃতদের উদ্ধার করেছেন বলে পুলিশের মুখপাত্র ধন বাহাদুর কার্কি জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় গণমাধ্যমের ফুটেজে উদ্ধারকর্মীদেরকে হাত দিয়েই কাদাপানি সরিয়ে নিখোঁজদের সন্ধানে মরিয়া তৎপরতা চালাতে দেখা গেছে। নিখোঁজ ১০ জন জঞ্জালের নিচে আটকা পড়েছেন বলে মনে করা হচ্ছে।

কর্মকর্তারা জানান, উদ্ধার পাওয়া আহতদের দ্রুততার সঙ্গে কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়েছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষাকালে নেপালের পার্বত্যঞ্চলে প্রায়ই হড়কা বান ও ভূমিধস দেখা যায়।

সরকারি হিসাবে চলতি বছর এখন পর্যন্ত আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৪৮ জনের মৃত্যু ও ১২ জন নিখোঁজ রয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102