বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

আগামী মাসের পর মিলবে না টিকা: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আগামী ৩ অক্টোবরের পর কোভিড-১৯ প্রতিরোধী টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নাও পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ৬৪ জেলার সিভিল সার্জন ও আটজন বিভাগীয় পরিচালকদের সাথে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড টিকা কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক টিকার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অক্টোবরের পর হয়তো প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য টিকা থাকবে না। যেগুলো থাকবে, সেগুলোরও মেয়াদ শেষ হয়ে যাবে। যারা প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নেননি, তারা দ্রুত নিয়ে নিন। ৩ অক্টোবরের পর টিকা নাও পেতে পারেন। ২৮ সেপ্টেম্বর থেকে ক্যাম্পেইন শুরু হযে ৩ অক্টোবর পর্যন্ত চলবে।

মন্ত্রী আরও বলেন, দেশে প্রায় ৩৩ লাখ মানুষ প্রথম ডোজ টিকা নেয়নি, দ্বিতীয় ডোজ নেয়নি প্রায় ৯৪ লাখ মানুষ। ১০ লাখ শিশুকে টিকা দেয়া হয়েছে। বাকিদেরও টিকা দিতে হবে। ১১ অক্টোবর থেকে জেলা উপজেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102