বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে জাতিসংঘের আহ্বান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে রাজস্ব ও অস্ত্র পৌঁছানো থামাতে বিশ্বের অন্যান্য দেশগুলোর কিছু করা উচিত বলে মন্তব্য করেছে জাতিসংঘ মানবাধিকার দপ্তর।

শুক্রবার এক প্রতিবেদনে জাতিসংঘ মানবাধিকার দপ্তর মিয়ানমারের সামরিক বাহিনীকে আরও বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়ে বলেছে, তারা অর্থবহ ও টেকসইভাবে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে।

গত বছরের ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে পুরো মিয়ানমারজুড়ে বিরাজ করছে অস্থিরতা। সামরিক বাহিনী গণতন্ত্রপন্থি প্রতিরোধ আন্দোলনকারীদের সঙ্গে লড়াই করছে আর সামরিক শাসন বিরোধী হাজার হাজার লোককে গ্রেপ্তার করে চলছে। একই সময় অভ্যন্তরীণ অশান্তি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় চাপের মুখে পড়া অর্থনীতি সামাল দেয়ার চেষ্টা করছে দেশটির সামরিক শাসকরা।

সামরিক জান্তা নির্বিচার হত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ জাতিসংঘের। অপরদিকে জান্তা বলছে, তারা দেশের ক্ষতি করতে দৃঢ়প্রতিজ্ঞ ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়াই করছে। সূত্র: আল জাজিরা

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102