শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

প্রিন্স উইলিয়ামের সঙ্গে চিঠি চালাচালি করতেন ব্রিটনি!

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: প্রিন্স উইলিয়ামের সঙ্গে ব্রিটনি স্পিয়ার্সের নিয়মিত ইমেল আদান-প্রদান চলত। তাদের মধ্যে প্রেম-প্রেম ভাবও এসেছিল। আমেরিকার পপ সংগীত-তারকা ব্রিটনি স্পিয়ার্স হঠাৎই সে কথা ফাঁস করলেন।

ব্রিটনির দাবি, ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের সঙ্গে দেখা হওয়ার আগে কৈশোরে উইলিয়ামের সঙ্গে রসায়ন জমে উঠেছিল অনলাইন চ্যাটে। খবর দ্য সানের।

যাকে ‘সাইবার সম্পর্ক’ বলছেন ব্রিটনি। একই সঙ্গে ফ্রাঙ্ক স্কিনারকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়িকা জানান, প্রিন্স অফ ওয়েলস লন্ডনে থাকাকালীন ২০ বছর বয়সি গায়িকা তাকে নৈশভোজের নিমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তিনি আসেননি।

ব্রিটনির কথায়, আমরা ইমেইলে মনের কথা আদান-প্রদান করেছি বেশ কিছুটা সময়। কিন্তু দেখা করা হয়ে ওঠেনি। বহু মানুষের কামনা-বাসনার প্রতিমূর্তি ব্রিটনিকে কি উপেক্ষা করেছেন রাজপুত্র? সে কথা জিজ্ঞাসা করলে গায়িকা জানান, ঠিক তাই, তার পর অবশ্য গায়ক জাস্টিন টিম্বারলেকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ব্রিটনি। ২০০২ সালের শেষ দিকে তাদের প্রেমের সম্পর্ক ভেঙে যায়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102