সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

রানি এলিজাবেথের কফিন দেখায় চীনা কর্মকর্তারা নিষিদ্ধ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: বাকিংহাম প্রাসাদ থেকে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন ওয়েস্টমিনস্টার হলে নিয়ে যাওয়া হয়েছে। রাষ্ট্রীয় ভাবে রানির অন্ত্যেষ্টিক্রিয়া না হওয়া পর্যন্ত সেখানেই রানির কফিন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত থাকবে। আগামী সোমবার পর্যন্ত রানির কফিনে মানুষ শ্রদ্ধা জানাবেন।

এদিকে চীনের সরকারী কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল যুক্তরাজ্যে এসেছেন। তবে তাদের রানির কফিন তাদের দেখতে দেয়া হবে না বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে।

রিপোর্ট বলছে, ব্রিটেনের কমন্স স্পিকার স্যার লিন্ডসে চীনের একটি প্রতিনিধিদলকে রানিকে তাদের শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনস্টার হলে প্রবেশের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।

বিবিসি ও পলিটিকো উভয় সংবাদ মাধ্যম জানায়, দীর্ঘদিন ধরে ব্রিটেনের সংসদ ও চীন সরকারের মধ্যে চলা বিরোধের কারণে স্যার লিন্ডসে বেইজিংয়ের প্রতিনিধিদলকে নিষিদ্ধ করেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তার জায়গায় চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশানকে পাঠানো হবে। সূত্র: এনডিটিভি

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102