সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

লন্ডনে দুই পুলিশকে ছুরিকাঘাত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: মধ্য লন্ডনে দুই পুলিশকে ছুরি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, লিসেস্টার স্কয়ারের কাছে দেশটির স্থানীয় সময় সকাল ৬ টা নাগাদ এই ঘটনা ঘটেছে। তবে দুই পুলিশ কর্মকর্তার আহত হওয়ার অবস্থা গুরুতর নয়।

লন্ডনের মেয়র সাদিক খান দেশটিতে একটি গুরুত্বপূর্ণ সময়ে এই হামলাকে সম্পূর্ণ ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন। ইতিমধ্যে এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিতে আটক করা হয়েছে।

তিনি আরও বলেছেন, এই সাহসী অফিসাররা তাদের দায়িত্ব পালন করছিলেন। দেশের জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে জনসাধারণকে সহায়তা করছিলেন। তিনি আহত কর্মকর্তা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিবিসিকে তিনি বলেন, আহত দুই কর্মকর্তার কারও অবস্থা আশঙ্কাজনক নয়। এছাড়া পুলিশকে ছুরিকাঘাতের এই ঘটনা জঙ্গি হামলার সঙ্গে সম্পৃক্ত নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102