রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

কুয়েতে ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা : রাষ্ট্রদূত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৮২ এই পর্যন্ত দেখেছেন

কুটনৈতিক প্রতিনিধি: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ফলে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের শ্রম বাজারে ভাটা পড়েছে। কর্মহীন পরিস্থিতিতে প্রতিদিনই বাধ্য হয়ে নিজ দেশে ফিরে যাচ্ছে শতশত প্রবাসী।এদিকে কুয়েতের বেশ কিছু কোম্পানি বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে তৎপর হয়ে ওঠেছে। ফলে কিছু অসাধু ভিসা ব্যবসায়ী ভুয়া ভিসা দেখিয়ে প্রতারণা শুরু করেছে। ইতোমধ্যেই কুয়েতে একটি ভুয়া ভিসা রাষ্ট্রদূতের নজরে আসায় নড়েচড়ে বসেছে বাংলাদেশ দূতাবাস।অবৈধ ভিসা বাণিজ্য বন্ধ, ভুয়া ভিসা প্রদানকারী বাংলাদেশিদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা, কুয়েতে আসার পর বাংলাদেশি শ্রমিকরা যাতে আকামা জটিলতা, কাজের সমস্যা, আবাসন সমস্যাসহ ইত্যাদি সমস্যার সম্মুখীন না হন, সেজন্য দূতাবাস পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করছে।সম্প্রতি স্থানীয় এক নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন, রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। নতুন করে কুয়েতের একাধিক কোম্পানি বাংলাদেশ থেকে দেশটিতে কর্মী নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে বলেও জানান রাষ্ট্রদূত।তিনি জানান, কোম্পানিগুলোর সঙ্গে বাংলাদেশ থেকে কুয়েতে আগত নতুন শ্রমিকদের অধিকার, সুযোগ-সুবিধা ও স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়মিত আলোচনা করছে বাংলাদেশ দূতাবাস।এ সময় দূতাবাস অবহিত হয়েছে, আমানা ইউনাইটেড জেনারেল ট্রেডিং অ্যান্ড কনট্রাকটিং কোম্পানির নামে ১৮ নম্বর ভিসায় বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে।দূতাবাসের মাধ্যমে কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, ওই কোম্পানির নামে প্রদত্ত ভিসা ভুয়া। ভুয়া ভিসা ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে রাষ্ট্রদূত বলেন, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি বলেন, ভুয়া ভিসা ব্যবসায়ীদের দ্বারা প্রতারিত হলে প্রবাসীরা যেন সব তথ্য সংগ্রহ করে দূতাবাসকে জানায়। কয়েক বছর আগে জাল ভিসায় কুয়েত আসার কারণে শতাধিক প্রবাসী বাংলাদেশিরা কর্মহীন ও আকামা জটিলতায় মানবেতর জীবন যাপন করছিলেন। এক পর্যায়ে আকামা জটিলতার কারণে তাদেরকে দেশেও চলে যেতে হয়েছিল।বর্তমান পরিস্থিতিতে সে রকম ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এ বিষয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের প্রতি আবেদন জানিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102