বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান যুক্তরাষ্ট্র গমন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান তিনজন সফরসঙ্গীসহ যুক্তরাষ্ট্র গিয়েছেন।
যুক্তরাষ্ট্র বিমান বাহিনী প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের আমন্ত্রণে গত ১৩ সেপ্টেম্বর এক সরকারী সফরে তিনি তিন সফরসঙ্গীসহ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
যুক্তরাষ্ট্র সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পেন্টাগনে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রের সাথে সৌজন্য সাক্ষাত ও দ্বিপাক্ষিকস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। এরপর তিনি ওয়াশিংটন ডিসি-তে যুক্তরাষ্ট্রবিমান বাহিনী কর্তৃক আয়োজিত ‘ইন্টারন্যাশনাল এয়ার চীফস কনফারেন্স’-এঅংশগ্রহণ করবেন  যেখানে প্রায় ৫০টি দেশের বিমান বাহিনীর প্রধানগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যোগদান করবেন। উক্ত কনফারেন্স-এ বিভিন্ন কর্মসূচির মধ্যেবৈশি^ক বিষয়াবলী, কার্যকরী নেতৃত্ব প্রদান, তথ্য প্রযুক্তির যুগে অপারেশনাল কার্যক্রম পরিচালনা, সুস্থ সংস্কৃতি অনুসরণ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিতহবে। পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান, যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইউএস এয়ারফোর্স কর্তৃক আয়োজিত এয়ার শো পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান  সৌহার্দ্যপূর্র্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102