বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

হাতিরঝিল থানার ওসির বিরুদ্ধে ধর্ষণ মামলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাজধানীর হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ এবং সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রুণ হত্যার অভিযোগে মামলা দায়ের করেছেন এক নারী।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁও এলাকার এক ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন- ডেমরার বাসিন্দা তানীম রেজা বাপ্পী, সাহিদা তানীম, যাত্রাবাড়ীর নিউ পপুলার আবাসিক হোটেলের মালিক জাবেল হোসেন পাপন, মো. জামাল, পিবিআইয়ের পুলিশ পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

মামলায় বলা হয়, গত ২৮ জুলাই বিকেলে আসামিরা বাদিনীর বাসায় এসে পূর্বের মতো তার সন্তানকে জিম্মি করে অস্ত্রের মুখে তুলে নিয়ে যান। তারা দক্ষিণ গোরান ছাপড়া মসজিদ এলাকায় নগর উন্নয়ন সমাজ সেবা সংস্থার (সালেহা মেডিকেল সেন্টার) নিয়ে সেখানে চিকিৎসার নামে বাদীর শরীর অবশ করেন। তার পেটের সন্তানকে হত্যা করেন। পরে বাসায় পৌঁছে দেন। তাকে পতিতা ব্যবসায় নিয়োজিত করে সোশ্যাল মিডিয়ায় হেয় প্রতিপন্ন করার হুমকি দেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102