বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

র‌্যাবের প্রধান হচ্ছেন আইজিপি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।‌

সূত্রটি জানায়, শিগগিরই এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি হবে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বর্তমান আইজিপি বেনজীর আহমেদের স্থালাভিষিক্ত হবেন। আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ।

অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বর্তমানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। র‌্যাবের প্রধান হওয়ার আগে তিনি সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া র‌্যাবের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত আইজিপি খুরশীদ হোসেনের নাম প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শ্রীহেলা গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল্লাহ আল মামুন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102