শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সাথে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, সাক্ষাৎকালে ভারতের বিদায়ী হাইকমিশনার বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপ্রধান বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ঐতিহাসিক। তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং গতবছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরও উল্লেখ করেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, এ সফরের ফলে দু’দেশের সম্পর্কের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য ভারতের বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগসহ বাংলাদেশ ও ভারতের বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে এবং ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102