বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে ৯৯ সেনা নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ২০২০ সালের পর নাগর্নো-কারাবাখ ইস্যুতে আবারো যুদ্ধে লিপ্ত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। গত সোমবার রাতভর সংঘটিত এ যুদ্ধে উভয়পক্ষের ৯৯ সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের আর্মেনিয়ার ৪৯ জন ও আজারবাইজানের ৫০ জন রয়েছেন।

এর আগে সংঘর্ষের পর তাৎক্ষণিকভাবে আর্মেনিয়ার অর্ধশত সেনা নিহত হওয়ার কথা জানা যায়। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জানান, সোমবার রাতভর ওই যুদ্ধে তাদের ৪৯ জন সৈন্য নিহত হয়েছে।

অপরদিকে, আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওই সংঘর্ষে তাদেরও ৫০ জন সৈন্য নিহত হয়েছে।

প্রতিবেশী এই দুই দেশ একে অপরের সঙ্গে যুদ্ধ করেছে দুটি এবং তিন দশক ধরে নিয়মিত ছোট ছোট ইস্যু নিয়ে সংঘর্ষ তাদের মধ্যে সংঘর্ষ চলে এসেছে। অন্যদিকে মঙ্গলবার মস্কো কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ সংঘর্ষ বন্ধের জন্য যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করেছে তারা। সূত্র: বিবিসি, ডয়চে ভেলে, দ্য গার্ডিয়ান

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102