বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আওয়ামী লীগের শ্রদ্ধা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে গিয়ে রানির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়া সেখানে রাখা শোক বইয়ে সই করেন।

প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

এদিকে হাইকমিশনে এসে শোক জানানোর জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। বিশেষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এসময় আওয়ামী লীগ প্রতিনিধিদল রানিকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু স্মৃতিচারণের কথা হাইকমিশনারকে অবহিত করে।

কর্নেল ফারুক খান বলেন, রানি এলিজাবেথ শুধু কমনওয়েলথের নেতা ছিলেন না, তিনি বিশ্বের একজন অভিভাবক ছিলেন। তিনি বাংলাদেশকে ভালোবাসতেন বলেই এখানে দুবার এসেছিলেন। বাংলাদেশের মানুষও তাকে ভালোবাসে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102