

খাদেমুল ইসলাম তেতুলিয়া: তেতুলিয়া মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার (১৩ সেপ্টস্বর) রাতে তেতুলিয়ার চান্দাবাড়ি গরিয়াগছ বসত বাড়ীথেকে নুরু ইসলাম বাবু ওরফে পল্টি বাবু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ।
এ সময়ে তার কাছ থেকে ৫ বোতল কোডিন যুক্ত ফেনন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সুত্র জানায়, আটককৃত নুরু পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার সদর ৩ নং তেতুলিয়া ইউপির চান্দা বাড়ী গরিয়াগছ গ্রামের স্থানীয় বাসিন্দা আনারুল হকের পুত্র।
গত সোমবার মডেল থানার পুলিশের এস আই দিনবন্দু রায়ের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার অভিযানে এস আই তপন কুমার রায়,এ এস আই ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ তেতুলিয়া মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এব্যাপারে মডেল থানার দিনবন্দু রায়ের সহিত যোগাযোগ করা হলে জানান, নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ব্যবসায়ী পল্টি বাবুর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রক আইনে তেতুলিয়া মডেল থানায় মামলারুজুর প্রস্তুতি চলছে।