বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

সেতুমন্ত্রীর সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী বিদায়ী সাক্ষাৎ করেন।

এ সময় বিদায়ী হাইকমিশনার দোরাইস্বামী ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বের যে ভূমিকা সে জন্য তার প্রশংসা করেন।

ভারতের ঋণ সহায়তার আওতায় যেসব চলমান প্রকল্পগুলো আছে তা দ্রুত ভালোভাবে শেষ করতে পরামর্শ দেয়ায় ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান বিক্রম কুমার দোরাইস্বামী।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৭ তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানান।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102