শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

ডলারের দাম বাড়লো আরও ১ টাকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: ডলারের বিনিময়মূল্য আরও ১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১২ সেপ্টেম্বর) রিজার্ভ থেকে ৯৬ টাকায় প্রতি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকালও এ দাম ছিল ৯৫ টাকা।

জানা যায়, সোমবার এরকম দরে কয়েকটি ব্যাংকের কাছে ৬ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে চলতি বছরের শুরুর তুলনায় প্রতি ডলারে বাড়ল ১০ টাকা ২০ পয়সা।

বাংলাদেশ ব্যাংক যে দামে ডলার বিক্রি করে, সেটিকে আন্ত:ব্যাংক লেনদেনমূল্য বলা হয়। তবে বাংলাদেশ ব্যাংক ছাড়া এ দামে বর্তমানে কোনো ব্যাংকে ডলার মিলছে না।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, আজ নতুন দামে বাংলাদেশ ব্যাংক থেকে ডলার বিক্রি করা হয়েছে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর আমদানি খরচ বেড়ে যাওয়ায় দেশে ডলারের সংকট তৈরি হয়েছে। ফলে দামও বাড়ছে।

তথ্যসূত্র বলছে, বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল করতে আমদানি ব্যয় কমানোর বিভিন্ন উদ্যোগের পাশাপাশি রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার কয়েকটি ব্যাংকের কাছে ৬ কোটি ৫০ লাখ ডলার বিক্রির পর চলতি অর্থবছরে মোট বিক্রি গিয়ে ঠেকেছে ২৮৩ কোটি ৪৫ লাখ ডলার।

এর আগে সোমবার প্রবাসী আয়, আমদানির ঋণপত্র নিষ্পত্তি ও রপ্তানি আয়ের ক্ষেত্রে নতুন দাম ঠিক করেন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) নেতারা। সংগঠন দুটির নেতারা মিলে প্রবাসী আয়ে ১০৮ টাকা, আমদানি দায় নিষ্পত্তিতে ১০৪ টাকা ৫০ পয়সা ও রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে ৯৯ টাকা। একই দিন কেন্দ্রীয় ব্যাংকও আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের দাম এক টাকা বাড়িয়ে দেয়। সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে এ ডলার বিক্রি করা হয়। ফলে এটাই ডলারের আনুষ্ঠানিক দর।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102