বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষা ৬ নভেম্বর শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আগামী ৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার এ সময়সূচি আজ সোমবার ঘোষণা করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করে শিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষর করা সূচিতে জানানো হয়, এইচএসসি বা সমমানের সব পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল বা রচনামূলক প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে পরীক্ষার্থীরা।

এতে আরও জানানো হয়, বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসতে হবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102