বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

বিল বকেয়া বিএনপি নেতা গয়েশ্বরের বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ৩০ মাসের গ্যাস বিল বকেয়া থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের রাজধানীর রায়েরবাজার বাসার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি।

সোমবার (১২ সেপ্টেম্বর) তার বাসায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক লাখ ৭০ হাজার টাকার বিল বকেয়া থাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

তিতাস বলছে, গয়েশ্বরের রায়েরবাজার শেরে বাংলা সড়কের ২২৬/১ নম্বর বাসায় সাতটি ডাবল বার্নার চুলার অনুমোদন রয়েছে। তিনি সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। এর পর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত গত ৩০ মাস গ্যাসের বিল পরিশোধ করেননি। তার মোট বকেয়া বিল দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা।

তিতাস এমডি হারুনুর রশীদ মোল্লাহ্ জানিয়েছেন, জরিমানাসহ পাওনা পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।

তিতাস সূত্রে জানা গেছে, সোমবার কোম্পানিটির মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৫ এর অধীভূক্ত এলাকায় বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ সংক্রান্ত বিশেষ অভিযানে ৩০টি টিম অংশ নেয়। এসময় মোট ১৩৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ২৬ লাখ ৯৭ হাজার টাকা বকেয়া আদায় করা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102