

তেতুলিয়া সংবাদদাতাঃ তেঁতুলিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো; ওমর আলী
(৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ওমর’কে রবিবার (১১ সেপ্টম্বর ) রাত ৬, ১৫ টার দিকে তেতুলিয়া ৩ নং সদর ইউনিয়নের সিদ্দিক নগর থেকে আটক করা হয়। অভিযুক্ত লালমনির হাট জেলার কালিগঞ্জ থানার কুমার পাড়া গ্রামের পিতা মৃত হায়দার আলীর ছেলে।
ওমর বর্তমানে তেঁতুলিয়ার উপজেলার সিদ্দিক নগর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ভ্যান গাড়ী চালক হিসেবে পরিবার সদস্য নিয়ে বাস করে আসছে।
ভুক্তভোগী শিশুর মা হালিমা খাতুন( ২৫) বলেন, তিনি মেয়ে নিয়ে নানার বাড়ীতে বেড়াতে আসেন। প্রতিদিনের মতোই বিকালে বাড়িতে খেলা করার সময়ে ৬টার দিকে অভিযুক্ত ওমর মেয়েকে ডেকে নিয়ে তার বাড়ির দিকে যায়। পরে আশে পাশে কেউ না থাকায় তার মেয়েকে ধর্ষনের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটির চিৎকার শুরু করলে এলাকা বাসি শিশুটিকে উদ্ধার করেন। শিশুটি তিরনই ইউনিয়নের তালুকবাড়ী গ্রামের বাসিন্দা আলমাসের কন্যা বলে জানা যায়।
তেতুলিয়া মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাঈদ চৌধুরী অভিযুক্তকে আটকের বিষয়টি নিশিত করেছেন।
তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরই সিদ্দিক নগর গ্রামের বাসিন্দাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। রাতেই শিশুর পরিবার থানায় ধর্ষণচেষ্টার বিষয়ে মামলা করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরে সোমবার ১২ সেপ্টেম্বর সকালে মডেল থানায় মামলা নং ০৮/তাং ১১/৯/২০২২ইং ধারা ২০০০ সালের নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ৩/এর ৯ (৪)(খ) আসামিকে আদালতে মাধ্যমে
জেল হাজতে প্রেরণ করা হয়েছে।