মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা নিউপোর্ট যুবলীগের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত মৌলভীবাজারে সেবাইত প্রশিক্ষণের উদ্বোধন টরন্টো বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আয়োজনে রিসেপশন অনুষ্ঠিত

নতুন খবর দিলেন অপু বিশ্বাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন অসংখ্য হিট ও সুপারহিট সিনেমা। তবে এখন আর শাকিবের সঙ্গে সিনেমা করেন না তিনি। কমেছে অভিনয়ের ব্যস্ততাও।

সম্প্রতি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অপু বিশ্বাস। সরকারি অনুদানে নির্মাণ করতে যাচ্ছেন ‘লাল শাড়ি’ সিনেমা।

বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে অপু বিশ্বাস নিজেও অভিনয়ও করবেন। তবে সবার আগে বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন ওই সিনেমার শিল্পী বাছাই ও শুটিংয়ের।

এদিকে অপু বিশ্বাসের নতুন আরেক খবর দিলেন। একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হচ্ছেন তিনি। একটি তেলের ব্র্যান্ডের ওভিসির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সম্প্রতি। খুব শিগগির শুটিং শুরু করবেন বলে জানান এই নায়িকা।

ঢাকার গোল্ডেন টিউলিপ রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হন অপু।

অনুষ্ঠানে অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘি, কোরিওগ্রাফার গৌতম সাহা, ট্রিও ভিজ্যুয়ালসের সিইও মুস্তফা তারিক হাদীসহ অনেকেই উপস্থিত ছিলেন। ওভিসিটির কোরিওগ্রাফি করবেন গৌতম সাহা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102