শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক ভারত সফর নিয়ে আগামী সোমবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ কথা জানান তিনি।

বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লন্ডন যাচ্ছেন বলেও বৈঠকে জানিয়েছেন।

শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠেয় যৌথ সভায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন এবং দেশের ৬০টি জেলা পরিষদ নির্বাচনের দলের প্রার্থীদের সমর্থন চূড়ান্ত করা হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102