সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

তেঁতুলিয়ায় মাটি চাপায় পাথর শ্রমিকের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় সংবাদদাতাঃ তেঁতুলিয়া উপজেলার করতোয়া নদীতে নুড়ি পাথর উত্তোলন করতে গিয়ে মাটিচাপায় ফারুক হোসেন (৩২) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ী গ্রামে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।নিহত শ্রমিক ফারুক একই এলাকার আমিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আটজনের একটি দল ময়নাগুড়ী করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে যান।বিকেলে পাথর উত্তোলনের সময় নদীর পানিতে ডুব দেয় ফারুক। এসময় নদীর কিনারার মাটি ধসে চাপা পড়েন তিনি। এদিকে কিছুক্ষণ পর অপর সহকর্মীরা তাকে পানির ওপরে উঠতে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধাঘণ্টা পর তাকে নদীর পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন তারা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

৭ নং দেবনগড় ইউপি চেয়ারম্যান সোলেমান আলী এবং তেঁতুলিয়া মডেল থানার ওসি সাঈদ চৌধুরী আলম পাথর শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102