শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।

মঙ্গলবার চাণক্যপুরীর হোটেল আইটিসি মৌর্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দ্য হিন্দুর খবরে এ কথা বলা হয়।
কংগ্রেসের জানায়, তারা বেশ কয়েকটি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।

চারদিনের সফরে সোমবার নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। যেখানে উভয় পক্ষ বাণিজ্য এবং নদীর পানি বণ্টন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করেছেন। শেখ হাসিনা ২০১৯ সালে শেষবার ভারতে গিয়েছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102