শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

শারিরীক চিকিৎসা নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: উচ্চ রক্তচাপ ও ভার্টিগোজনিত (ঝিমুনি) অসুখ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার সকালে তিনি বিএসএমএমইউতে যান।

ড. মোমেন আজ বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহমানের চেম্বারে যান। এ সময় হার্ট ফেইলর বিভাগের প্রধান অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ এবং এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. আবুল হাসনাত উপস্থিত ছিলেন। তারা মন্ত্রীর শারিরীক চেক-আপ করেন।

চিকিৎসকের পরামর্শে ড. মোমেনের ইকোকার্ডিওগ্রাম এবং রক্ত পরীক্ষা করা হয়। আগামীকাল বুধবার এসব পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে।

পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক শেখ ফয়েজ আহমেদ বলেন, ‘গত রোববার রাত ৮টার দিকে পররাষ্ট্রমন্ত্রী অসুস্থবোধ করলে আমি তাকে দেখতে যাই। ওই সময় তার রক্তচাপ কিছুটা অস্বাভাবিক ছিল এবং তার ভার্টিগো হচ্ছিল। তিনি জার্নি করার মতো অবস্থায় ছিলেন না। এর আগে গত মার্চ মাসে তুরস্ক থেকে ঢাকা আসার পথে মন্ত্রী একই সমস্যার কারণে প্লেনে অজ্ঞান হয়ে যান।’

ডা. ফয়েজ বলেন, ‘আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে তার শারীরিক চেক-আপ হয়েছে এবং বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা আজ বেশ কিছু ওষুধ দিয়েছেন। আগামীকাল পরীক্ষার প্রতিবেদন পেলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

উল্লেখ্য,,ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চারদিনের সফরে নয়াদিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনেরও ভারতে যাওয়ার কথা থাকলেও তিনি সফরে অংশ নেননি। সোমবার সকালে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করার পর পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিলের বিষয়টি প্রকাশ পায়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102