মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

কল ড্রপে হলে অর্থ ফেরত পাবেন গ্রাহক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: এখন থেকে মোবাইল ফোনে কথা বলার সময় কল ড্রপ হলে তার টাকা ফেরত পাবে গ্রাহকরা। এ নিয়ে সংশ্লিষ্ট অপারেটরদের জন্য নতুন নির্দেশনা আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার।

সোমবার খুলনায় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শ্যাম সুন্দর শিকদার বলেন, বিটিআরসি জনগণের স্বার্থ নিয়ে কাজ করে। `এক দেশ-এক রেট’ সেবা চালু করা হয়েছে জনগণের জন্য। গ্রাহকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে নতুন নির্দেশনা আসছে-কল ড্রপের জন্য ক্ষতিপূরণ দিতে হবে সংশ্লিষ্ট অপারেটরকে।

তিনি বলেন, প্রথম ও দ্বিতীয়বার কল ড্রপে ৩০ সেকেন্ড এবং তৃতীয় থেকে সপ্তমবার কল ড্রপে ৪০ সেকেন্ডের টাকা গ্রাহককে ফেরত দিতে হবে।

দেশের প্রথম অপারেটর হিসেবে ২ দশমিক ৩ গিগাহার্জ ব্যান্ডের নতুন স্পেকট্রাম দিয়ে বাংলালিংকের ফোরজি সেবা চালুর আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ অ্যাপিকিউটিভ অফিসার এরিক অস, বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স ডিভিশনের কমিশনার মহিউদ্দিন আহমেদ, বাংলালিংক কর্মকর্তা তাইমুর রহমান, হুসেইন তুরকার, এফ এম শাহরিয়ার ওমর প্রিন্স প্রমুখ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102