রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

আলুর ৩ ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতায় বাড়ায়

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

লাইফস্টাইল ডেস্ক: সবজি হিসেবে আলু বেশ জনপ্রিয় হলেও এটি ত্বকের যত্নের জন্য বেশ কার্যকরী। ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আলু দিয়ে তৈরি করে নিতে পারেন ঘরোয়া ৩ টি সহজ ফেস প্যাক।

পদ্ধতি-১

আলু, টমেটো ও দুধের সর একত্রে মিলিয়ে তৈরি করে নিতে পারেন ফেসপ্যাক। সেজন্য আলু ১ চামচ পরিমাণ গ্রেট করে এর সাথে ১ চা চামচ টমেটো পেস্ট এবং হাফ চা চামচ দুধের সর একসাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন ১৫-২০ মিনিট লাগিয়ে । এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে নিন।

পুদ্ধতি-২

আলু, টমেটো এবং টকদই দিয়ে তৈরি করা ফেসপ্যাক ত্বকের জন্য বেশ উপকারি। ১ চা চামচ গ্রেট করা আলুর সাথে টমেটো পেস্ট এবং ১ চা চামচ টকদই ভালো করে মিশিয়ে গলা ও মুখে ব্যবহার করুন। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে ফেলুন।

পদ্ধতি-৩

আলু, কাঁচা দুধ ও মধু পরিমাণ মতো নিয়ে তৈরি করে নিন ফেস প্যাক। এই প্যাক ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই প্যাকটি শুষ্ক ত্বকের জন্য খুব কার্যকরী।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102