মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনে পার্থ সভাপতি ও রোহান সম্পাদক নির্বাচিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটারদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সভাপতি যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাই টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দিপ্ত টিভির জেলা প্রতিনিধি সামসুজ্জোহা।

বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন ৪জন। তারা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের রাণীশংকৈল প্রতিনিধি ফারুক আহাম্মেদ সরকার, অর্থ ও সাংগঠনিক সম্পাদক পদে বিজয় টিভির জেলা প্রতিনিধি মামুনুর রশিদ, নির্বাহী সদস্য পদে আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল ও চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি ফাতেমা-তু সগুরা।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত।মোট ভোটার সংখ্যা ১৮ জন। ১৮জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের তিন সদস্য।তারা হলেন-প্রথম আলোর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মজিবর রহমান খাঁন, গোলাম সারোয়ার সম্রাট ও হারন অর রশীদ।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন ৩ প্রার্থী, তারা হলেন নিউজ২৪ এর আব্দুল লতিফ লিটু, একুশে টিভির এস এম জসিম ও যমুনা টেলিভিশনের পার্থ সারথী দাস।এদের মধ্যে পার্থ সারথী পান ১০ ভোট, এস এম জসিম পান ৭ ভোট ও আব্দুল লতিফ লিটু পান ১ ভোট। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন ২জন। এদের মধ্যে বিটিভির মাসুদ রানা পলক পান ৭ভোট ও দীপ্ত টিভির সামসুজ্জোহা পান ১১ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন ২জন। এদের মধ্যে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নবীন হাসান পান ৬ ভোট ও মাই টিভির রফিকুল ইসলাম রোহান পান ১২ ভোট।

নির্বাচন সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়ে নির্বাচনে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু। এছাড়াও ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব, ঠাকুরগাঁও মফস্বল সাংবাদিক ফোরাম, পীরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102