বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

তৃতীয় লিঙ্গের বেশে চাঁদাবাজি রাজধানীর সর্বত্র, পরে জানা গেলো তারা পুরুষ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাজধানীর সকল রাস্তার মোড়ে মোড়ে সাধারণ মানুষদের জিম্মি করে প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে মূল্যবান জিনিসপত্র, টাকা ও মোবাইল তৃতীয় লিঙ্গের এই বেশধারী ছিনতাইকারিরা। সারা রাজধানী জুড়ে রয়েছে তাদের চক্র। ভূক্তভোগীরা মনে করে প্রশাসন যদি এই বেশধারী চক্রের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নেয় তাহলে পরিবেশ খারাপ করে অস্তিরতা সৃষ্টি করবে এই গোষ্টি।

গণপরিবহণে চাঁদাবাজির অভিযোগে তৃতীয় লিঙ্গের বেশধারী চারজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর জানা গেছে, তাদের কেউই তৃতীয় লিঙ্গের ব্যক্তি নয়, তারা পুরুষ। তৃতীয় লিঙ্গের ব্যক্তি সেজে তারা চাঁদাবাজি করে আসছিলেন। গ্রেফতারদের ছদ্মনাম মৌসুমী (৩২), অনিকা (১৯), তুলি (২৪) ও দুলী (২৫)। তাদের আসল নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।

ওসি বলেন, গ্রেফতারের পর তৃতীয় লিঙ্গের চারজনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এরপর জানা গেছে, তারা মূলত তৃতীয় লিঙ্গের ব্যক্তি নয়। তারা সবাই পুরুষ। তৃতীয় লিঙ্গের ব্যক্তি সেজে দীর্ঘদিন ধরে রাজধানীর উত্তরার বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করতেন। দাবি করা টাকা না দিলে কাউন্টার ও গাড়িতে রীতিমতো তাণ্ডব চালাতেন। যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন।

তৃতীয় লিঙ্গের বেশে বাসে চাঁদাবাজি, পরে জানা গেলো তারা পুরুষ

তিনি আরও বলেন, আজ সকালে অভিযুক্তরা উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহণের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। দিতে অস্বীকৃতি করলে তারা যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন।

তৃতীয় লিঙ্গের বেশে বাসে চাঁদাবাজি, পরে জানা গেলো তারা পুরুষ

ওসি মোহাম্মদ মোহসীন বলেন, একপর্যায়ে তিনি ৫০০ টাকা দিতে রাজি হন। কিন্তু তারা তাদের দাবি করা টাকার জন্য অনড় থাকেন।

তারা ভুক্তভোগী জিয়ার পকেট থেকে এক হাজার ১০ টাকা নিয়ে নেন এবং আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারজুড়ে হৈ হুল্লোড় করতে থাকেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তৃতীয় লিঙ্গের চারজনকে গ্রেফতার করে।

এ ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102