মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লড়াইয়ে ৩ প্যানেল: বায়রার নির্বাচন চলছে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার (৩ সেপ্টেম্বর)। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। এবারের বায়রার নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

প্রতিটি প্যানেলই ভোটারদের কাছে টানতে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের শ্রমবাজারকে ইস্যু বানিয়ে প্রচারণা চালিয়ে আসছে বলে জানা গেছে। এর আগে, গত ১৭ আগস্ট নির্বাচন বোর্ড ১৮২ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদ্বদ্বী তিনটি প্যানেলের মধ্যে একটি নেতৃত্ব দিচ্ছেন বায়রার সাবেক সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ ও বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন। আরেকটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বায়রার সাবেক সভাপতি মো. নুর আলী ও সাবেক সভাপতি আবুল বাশার। অন্য প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি মো. ফারুক ও সাবেক মহাসচিব রিয়াজ উদ্দিন।

ভোটাররা বলছেন, এবারের নির্বাচন ঘিরে নানামুখী আলোচনা-সমালোচনা চলছে। একাধিক গ্রুপে বিভক্ত নির্বাচনের প্রার্থী এবং পছন্দের ভোটাররা প্রতিনিয়ত পৃথক ঘরোয়া বৈঠক করছেন। প্রচারণায় একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগও করছেন। এবারের নির্বাচনে মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে গড়ে ওঠা ২৫ সিন্ডিকেটের সদস্যের সঙ্গে যেসব রিক্রুটিং এজেন্সির মালিক যোগ দিয়েছেন তাদের একটি পক্ষ বানানো হয়েছে। অপর দিকে এই সিন্ডিকেটের বিরুদ্ধে বায়রার যেসব সাধারণ সদস্য রয়েছেন তাদের প্রতিপক্ষ গ্রুপ বলা হচ্ছে। সাধারণ ভোটারদের বক্তব্য- এবারের নির্বাচনে ভোটারদের টার্গেট সিন্ডিকেট ভাঙা আর ‘বৈধ লাইসেন্স যার ব্যবসা তার’ নিশ্চিত করা।

এদিকে এবারের বায়রার নির্বাচনে সঙ্গে মানবপাচার প্রতিরোধ আইনে রিক্রুটিং এজেন্সিগুলোকে হয়রানি করার বিষয়টিকে ইস্যু করা হয়েছে। এই আইনটিকে ব্যবসায়ীদের জন্য কালো আইন বলে আখ্যায়িত করেছেন প্রার্থীরা। অভিযোগ আছে, মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক পাঠানোর সুযোগ দেয়ার কথা বলে বায়রার একটি গ্রুপ কৌশলে ২৫০ রিক্রুটিং এজেন্সি মালিক মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। এই ভোটগুলো একটি পক্ষ পাবে বলে প্রচার করা হচ্ছে।

তাদের বক্তব্য মালয়েশিয়াসহ পুরো জনশক্তি খাতকে কব্জায় নিতে এই সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। এ অবস্থায় মাফিয়াদের হাতে জিম্মি হয়ে পড়ার শঙ্কায় বায়রার সাধারণ সদস্যরা। বিদেশ যেতে ইচ্ছুক কর্মীরাও রয়েছেন আতঙ্কে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102