

স্টাফ রিপোর্টার: দেশের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এ কনফারেন্স করবেন।
গত ২৭ আগস্ট বিকেলে চা বাগান মালিকদের সঙ্গে গণভবনে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেসময় চা–শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করে দেন তিনি। এতে চা-শ্রমিকরা হতাশ হলেও নেতাদের সিদ্ধান্তে কাজে ফিরে যান।
তবে এবার চা শ্রমিকদের সামনে সুযোগ এসেছে বলার। লাক্কাতুরা চা বাগানের শ্রমিকরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন চা-শিল্পের ১৬৮ বছরের দাসত্ব জীবন বঞ্চনার করুণ ইতিহাস।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম