শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

দেশের বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের সাইনবোর্ডে থাকতে হবে লাইসেন্স নম্বর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের সাইনবোর্ডে তাদের লাইসেন্স নম্বর যুক্ত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকে মেয়াদোত্তীর্ণের তারিখসহ লাইসেন্স নম্বর সাইনবোর্ডে ঝুলিয়ে দিতে হবে। প্রয়োজনে কিউআর কোডসহ সেটি প্রদর্শন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে অনুমোদনহীন চিকিৎসাকেন্দ্র বন্ধের অভিযানের মধ্যেই এ নির্দেশনা দেয়া হলো। নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

গত ২৯ আগস্ট থেকে অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য অধিদফতর।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102