রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন

সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ভারতের কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো (৯০) শনিবার (২৭ আগস্ট) ইতালিতে তার নিজ বাড়িতে মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক শোকলিপিতে শেখ হাসিনা গান্ধী ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন যারা তাদের প্রিয়তম আপনজনকে হারিয়েছেন।

প্রধানমন্ত্রী এই অপূরণীয় ক্ষতির ভার বহনে তাদের সাহস ও ধৈর্য দান করার জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করেন।

তিনি বলেন, ‘আমি বলতে পারি যে বাবা-মায়ের মৃত্যু আমাদের হৃদয়ে একটি স্থায়ী শূন্যতা রেখে যায়, যা অন্য কেউ পূরণ করতে পারে না।’

‘আমাদের পথে এই বিপর্যয় সত্ত্বেও জীবন চলমান থাকতে হবে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমার দৃঢ়বিশ্বাস যে, মূল্যবোধ, স্নেহ, ভালোবাসা ও উত্তরাধিকার মাইনো শিখিয়েছেন এবং রেখে গেছেন তা আপনার এবং আপনার পরিবারের জন্য অনুপ্রেরণা এবং শক্তির উৎস হবে এবং আগামী দিনে আপনাদের সবাইকে এগিয়ে নিয়ে যাবে।’

প্রধানমন্ত্রী প্রয়াত পাওলা মাইনোর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

মিসেস পাওলা মাইনোর মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিভিন্ন দলের নেতারা সোনিয়া গান্ধী ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102