রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ছাত্রলীগকে হয়রানি না করতে এমপি মোকাব্বিরকে হুশিয়ারী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

ওসমানীনগর সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে উপজেলা ছাত্রলীগের সভায় সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের অনিয়মের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি প্রদান করেছেন নেতৃবৃন্দরা। উপজেলা ছাত্রলীগ কতৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোক র‌্যালী শেষে পথসভায় এমপি মোকাব্বির খানকে হুশিয়ারি বার্তা প্রদান করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

বুধবার বিকালে উপজেলার গোয়ালাবাজারে আয়োজিত শোক র‌্যালী শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া বলেন, ওসমানীনগর-বিশ্বনাথে দলীয় এমপি না থাকায় দুই উপজেলা উন্নয়ন বঞ্চিত হচ্ছে। যে এমপি দেয়া হয় তারা অপদার্থ। একজন মেম্বার হওয়ারও যোগ্যতা তাদের নেই। বর্তমান এমপি গণফোরামের মোকাব্বির খান তার দলের নেতাকর্মীদের হাতে মারধর খেয়েছেন। তিনি ছাত্রলীগের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে ছাত্রলীগকে দাবানোর চেষ্টা করছেন। এমপি মোকাব্বির দূনীতিগ্রস্থদের নিয়ে এলাকায় একটি লুটপাঠের সিন্ডিকেট তৈরী করে অনিয়মগুলোকে নিয়মে পরনিত করার অপচেষ্ঠা চালাচ্ছেন। দুই উপজেলার থানা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সংসদে কথা বলার ভয় দেখিয়ে তদবির বানিজ্যে ব্যস্থ রয়েছেন এমপি মোকাব্বির খান। মুখে মুখে নিজেকে প্রধানমন্ত্রীর আস্থাভাজন দাবি করে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজাকারের উত্তসূরীদের নিয়ে সরকারী বরাদ্দে লোটপাঠ কায়েম করে ওসমানীনগর ও বিশ্বনাথের আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠন এবং সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করে ধংস্স করার পায়তারায় লিপ্ত রয়েছেন।

আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন কঠোর হলে ওসমানীনগর ও বিশ্বনাথে এমিপ মোকাব্বির খানের আসা কস্টসাধ্য হবে। এমপি মোকাব্বির খানের অনিয়মের বিরুদ্ধে বিগত দিনে আমরা কঠোর হয়েছিলাম ফলে দির্ঘদিন তিনি ওসমানীনগরে আসতে পারেননি। এই শোকসভা থেকে সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানকে হুশিয়ারি করে বলতে চাই ছাত্রলীগের সাথে না লেগে নিজের কাজ করেন। যদি প্রশাসনকে প্রেশার দিয়ে ছাত্রলীগের কোন নেতাকর্মীকে মামলা হামলা দিয়ে হয়রানী করেন তাহলে এর ফল কিন্তু খুব খরাপ হবে। আপনার দূনীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

ছাত্রলীগ নেতা নজারুল ইসলামের সভাপতিত্বে ও আমজাদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা লিলবর মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল মিয়া, ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন, এনামুল হক, রাজন দেব, রাজিব দত্ত, মিটু দত্ত, রুবেল আহমদ পংকি, জাবেদ আলী, সামাদ মিয়া, সাজ্জাদ মিয়া, জুনেদ মিয়া, হাবিব মিয়া, আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102