সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিসহ ৩৯ লাখ কর্মজীবী বর্ণবা‌দের শিকার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: ব্রিটিশ বাংলা‌দেশি, বাংলা‌দেশিসহ মোট জনসংখ‌্যার  অর্ধেকের বে‌শি  অশ্বেতাঙ্গ গত পাঁচ বছ‌রে ব্রিটে‌নের কর্মক্ষে‌ত্রে বর্ণবাদী আচর‌ণের শিকার হ‌য়ে‌ছেন। ২৪ থে‌কে ৩৪ বছর বয়সী তরুণ কর্মজী‌বীদের নিয়ে পরিচালিত এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে। গবেষণাটি পরিচালনা করেছে যুক্তরাজ্যের ট্রেড ইউনিয়ন কংগ্রেস (টিইউসি)। বুধবার ৩১ আগস্ট ব্রিটিশ সংবাদমাধ্যম আইনিউজ এই খবর প্রকাশ করেছে।

আইনিউজের খবরে বলা হয়েছে, শতকরা ৪১ শতাংশ বিএমই ( ব্ল‌্যাক এন্ড এথনিক মা‌ইনোরি‌টি ক‌মিউনিটি) কর্মজী‌বী শুধুমাত্র অশ্বেতাঙ্গ হবার কার‌ণে কর্মক্ষে‌ত্রে বর্ণবাদী আচরনের শিকার হয়েছেন। ব্রিটে‌নের প্রায় ৩৯ লাখ মানুষ নোংরা কৌতুক এবং বর্ণবাদী আচর‌ণের শিকার হ‌চ্ছেন। এদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।

এই গবেষণার প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ব্রিটিশ ট্রেড ইউনিয়নগুলো বলছে, কর্মক্ষেত্রে বর্ণবাদী আচরণ নিয়ন্ত্রণে এমপ্লয়মেন্ট আইনের সংশোধন প্রয়োজন।

লন্ড‌নের নিউহাম কাউন্সিলের দুইবা‌রের নির্বা‌চিত বাংল‌া‌দে‌শি বং‌শোদ্ভূত কাউন্সিলার মু‌জিবুর রহমান জ‌সিম এ ব‌্যাপা‌রে প্রতি‌ক্রিয়া জানা‌তে গি‌য়ে ব‌লেন, ব্রিটে‌নে প্রা‌তিষ্ঠা‌নিক বর্ণবাদের প্রবণতা কর্মী‌দের মান‌সিক স্বা‌স্থ্যের ক্ষ‌তির বড় কারণ। এ নে‌তিবাচকতা ঠেকা‌তে আইনের পাশাপা‌শি চাকুরিদাতাদের মানসিকতারও প‌রিবর্তন প্রয়োজন।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102