বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

মৌলভীবাজারে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রি শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার সংবাদদাতাঃ খাদ্যশস্যের বাজার উর্ধ্বগতির প্রবণতা রোধকল্পে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্ন আয়ের মানুষের মাঝ স্বস্তি ফিরিয়ে আনতে সারাদেশের ন্যায় জেলার খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ২৩টি দোকানে দৈনিক ৪৬ মে. টন চাল বরাদ্দ করা হয়েছে। ভোক্তারা প্রতি কেজি ৩০ টাকা দরে চাল কেনার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে পৌরসভার সুলতানপুর এলাকায় (ওএমএস) কেন্দ্রের এই কর্মসূচির উদ্ভোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক কাওছারুল ইসলাম সিকদার, জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্যোতি বিকাশ ত্রিপুরা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা যায়, এই কার্যক্রম তিন মাসব্যাপি চলবে জেলার ৪৪ হাজার (ওএমএস) কার্ডধারী পরিবার ১০ কেজি করে চাল পাবে। জেলার ২৩টি অনুমোদিত দোকানে সপ্তাহে ৫ দিন এই চাল বিক্রি হবে। প্রতিটি দোকান থেকে ২শত (ওএমএস) কার্ডধারী ছাড়াও আরোও ২শতাধিক নিম্ন আয়ের মানুষেরাও এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে আটাও দেওয়া হবে বলে জানা যায়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘ওএমএস কার্ডদারী ছাড়াও নিম্ন আয়ের মানুষজনও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এই সুবিধা ভোগ করতে পারবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102