রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন

সাবেক বিমান বাহিনী প্রধান এর শাহাদাত বার্ষিকী পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার এর শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লীডার মফিজুল হক এর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন করেছে। এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার ৬ নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভুমিকা এবং স্বাধীনতা পরবর্তী বিমান বাহিনী বিনির্মাণে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা এই বীর মুক্তিযোদ্ধাকে কৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করে। এই সাহসী বৈমানিক ১৯৭৬ সালের ০১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। উল্লেখ্য, উক্ত দুর্ঘটনায় একই সাথে স্কোয়াড্রন লীডার মফিজুল হকও শাহাদাত বরণ করেন।

বাংলাদেশ বিমান বাহিনী দিবসটি পালনের উদ্দেশ্যে সকল ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহতাআলার কাছে প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও বেসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু মরহুমদ্বয়ের কবরে ফাতেহা পাঠের আয়োজন করে।দোয়া মুনাজাত ও ফাতেহা পাঠে বা বি বা ঘাঁটি বঙ্গবন্ধু-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এবং ঘাঁটির অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাগণ যোগদান করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102