বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

বাংলাদেশ বিমান বাহিনীর ১২০তম জেসিএসসি’র সনদপত্র বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বিমান বাহিনীর ১২০তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি বাশার এ অবস্থিত কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (সিএসটিআই)-এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল আলম, বিবিপি, ওএসপি, বিএসপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন।

প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (সিএসটিআই) এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক, এনডিসি, পিএসসি তাঁকে স্বাগত জানান। অধিনায়ক, সিএসটিআই তার স্বাগত ভাষণে ১২০তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

১৩ সপ্তাহের এই কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ২২ জন, শ্রীলংকা বিমান বাহিনী, সুদানি বিমান বাহিনী এবং কোরিয়ান সেনাবাহিনীর ০১ জন করে কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে সার্ভিস, ইন্টার সার্ভিস এবং জয়েন্ট সার্ভিস পরিমন্ডলে কমান্ড ও স্টাফ দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়েছে। প্রারম্ভিক কাল থেকেই জেসিএসসি উত্তীর্ণ কর্মকর্তাগণ তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশনামূলক দায়িত্ব পালনে সহায়তা করে আসছে।

প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপ্তকারী সকল কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার মোঃ মেহেদী হাসান মুন্না, জিডি(পি) কে ‘‘বিমান বাহিনী প্রধানের সার্টিফিকেট এবং ট্রফি’’ প্রদান করেন। প্রধান অতিথি তাঁর মূল্যবান ভাষণে উত্তীর্ণ সকল কর্মকর্তাকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং এই কোর্সে অফিসার প্রেরণের জন্য শ্রীলংকা, সুদান ও কোরিয়া সরকারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণসহ উক্ত প্রতিষ্ঠানের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102